শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

লড়াই

বাড়ীতে পুষেছি পায়রা
কিছু
তাদের তরে যখন ছড়াই
শস্যদানা
আমি একদৃষ্টে চেয়ে থাকি
দেখি ছিনিয়ে নেওয়া
লড়াই

কেউ কেউ গিলে ফেলে
একের পর এক
দানা
কেউ আবার তুলতেই পারে না
এক দানাও
শুধু দেখে 
চোখের কাছে
অভুক্ত উদর 
ঠিক কেমন হয়
দেখে শিখি ওদের কাছে…

এ বাড়ী নিজের 
তবুও 
প্রতিযোগিতা ভীষণ
এখানেই
তাই মনিবকে ফাঁকি দিয়ে
ওরা যায় প্রতিবেশীর উঠোনে
পেটের টানে…

যাদের জন্য করি হৃদয় দান
তারা কি মনে রাখবে আমায়
যদি তারা জেতে প্রতিযোগিতায় 
আমি হেরে যাই…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উন্মোচন

সেনোরিটা

আবার বছর পরে, পশু-পোষ্যের ভিড়ে, পর্ণমোচী গাছে গাছে, নতুন পাতা জুড়ে। গোপিনী গোপন, যত কিছু, দিয়েছি মুছে। হাত বাড়িয়ে রয়েছি, এখন সেনোরিটা’...

শীর্ষপাঠ