শনিবার, ৯ আগস্ট, ২০২৫

আলোচনা পর্ব

শহরে আছি
এখন প্রায় দুই-তিন বৎসর
কিংবা তারও ঊর্ধ্বস্থ কিছুটা সময়।
দু’সপ্তাহ অন্তর বাড়ী ফিরি
মন বিষন্ন হলে
সময়টা পাল্টায়
বিষন্নতায় হোম এ থেরাপি…


মুখোমুখি বসেছি কয়েকবার
বাবা আর আমি,
কখনও সাহিত্যচর্চা, রাজনীতি
কখনও আবার বর্তমান শিক্ষাব্যবস্থা
নিয়ে…
বাবা বোঝে, 
ছেলে ভোলাতে চায়
নানান ছলে
প্রশ্নের জটিলতা নিয়ে 
কথা যদি বলি
বাবা তাকিয়ে থাকে
কিচ্ছু বলে না
নিজের রক্ষার্থে
বলেছি কখনও কেউ পারেনি
কোয়েশ্চেন ছিল এতটা টাফ!

নিজে জানি অবস্থান
সেও জানে 
যার জিন শরীরে আমার
আমার চেয়ে বাবা বেশী সাইকোলজি বোঝে
মিথ্যে বলতে গিয়ে দেখেছি
কখনো কখনো আটকে গেছি বিবেকে
চোখে-মুখের স্ফূর্তি
জুড়তে পারেনি নিজেদের।

উন্মোচন

বৈবাহিক সংলাপ

অর্ধশতকের অর্ধেক বসন্ত পার হয়ে গেছে, মুখে তার ছাপ ভাসমান। তবে আধার ভিন্ন কথা বলে— ওখানে আমি এখনও তরুণ। ছোটোবেলায় বলতো বাবা-মায়ে, “কয়েক ব...

শীর্ষপাঠ