পার হয়ে গেছে,
মুখে তার ছাপ ভাসমান।
তবে আধার ভিন্ন কথা বলে—
ওখানে আমি এখনও তরুণ।
ছোটোবেলায় বলতো বাবা-মায়ে,
“কয়েক বছর তোর রেখেছি কমিয়ে।”
ওরা যারা জানতে চাইবে বয়স,
দেখে যাই মনে হোক না,
প্রমাণপত্র আছে…
তখন আমার পোড়া বয়স,
কনে দেখতে গেছি।
সংসারের বেহাল দশা,
সামলাতে লোক চাই বইকি।
পাত্রীকে কিছু জিজ্ঞেস করার পূর্বেই
প্রশ্ন একাধিক।
পাত্রীর বাবা হেসে বলে,
“আচ্ছা, বাবা! করো কী?
বেতন কত?
আবাসিক বাড়ীটি কাঁচা,
নাকি পাকা?
আহারে খাও কী তিনবেলা?”
আরও প্রশ্ন ভারি ভারি,
কান ভারী।
মনে হয়, কিনতে এসেছি কিছু—
তারই এত দরা-দরি।
সরকারী চাকুরে নাহলে
কেউই চায় না
মেয়ে দিতে।
মানুষ বর্তমান নয়,
ভবিষ্যৎ দেখে বেশি।
তাই সম্মান শুধু তারা পায়,
যারা চাকুরেবেশী…