বয়স বাড়লে যা হয় আর কি...
সেই চলে যাওয়া থেকে ফেরার লক্ষ্যে নিত্য প্রতিদিন
বুনেছি স্বপ্নের মায়াজাল
আজ স্বপ্নভঙ্গ
অন্তর ভেঙে চুরমার...
চোখ দুটো বাঁধন খুলে দেখতেই চেয়েছিল
এই তো ছিল অপরাধ!
তাই আটকে দিলে আমাদের শ্বাস
এক দীর্ঘশ্বাসে...
অভিমান রয়ে গেল তোমাতে
অন্যদের ওপর তাহাই চেপে গেল ক্ষোভের পরিমাপে
দূরত্বই গিলে খেলো আমরাকে।
পাঁচ পাঁচটি সংখ্যায় ওরা,
তবুও প্রথমা-ই প্রথম সারিতে এখনও।
কার ওই দুঃসাহস যে পারে হাসি ফোটাতে এই শোকাচ্ছন্ন নগরীতে!
হাহাকার চারিদিকে
ছন্দমাত্রাহীন ছুটছে সবাই
ওরা যেন থাকে কোথায়
বারে বারে ভুলে যাই...
বিস্বাদ এমনই বিষিয়ে তোলে
অন্তর থেকে অভ্যন্তর
ছাপ কখনো কখনো ওঠে ভূপৃষ্ঠে...