সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

হুজুকে বিয়ে

বছর বছরের প্রেম টেকে নাই,
আর আমাদের ছয় মাস
সম্পর্ক—
পরিণতি বিয়ে।

কথায় হয় না,
সময়ের দীর্ঘতা
কখনো প্রমাণ করে না
প্রেমের গভীরতা।

উড়তি যৌবনে হুজুক জাগে,
বিয়ে টিয়ে নিয়ে খেলেছি
বহু আগে,
ছোটোবেলাতে।

আজও হয়তো সেই খেলা ভেবে
করে নিয়েছি বিয়ে,
উদ্দীপিত হয়ে।

কার কত গল্প!
কেউ অসহায়,
হাতে কাজ নাই।
প্রেমিকাকে নিয়ে পালিয়ে
গোপনে সেরেছে বিয়ে।

যার মাথা রেখে বুকে
অনুভব করেছে শান্তি,
এখন দু’চোখ অশান্ত,
অস্থির।

খুঁজতে হবে কাজ,
খুঁজতে হবে আস্তানা।
এখন বুঝে গেছে অবুঝ মন—
দু’আনা যারে তুচ্ছ ভাবতাম,
আজ ক্যামনে হয়…

আগে থেকে সিদ্ধান্ত ছিল না
বাবা হওয়ার।
বিয়ের পর কেউ খেলে
বারোমাস
বিছানায়,
কেউ আবার অধিক উত্তেজিত হয়ে
বাবা হয়।
নতুন বউ
মা হলে বাবার দায়িত্ব
বাড়ে।

কখনোও হয় এমন—
একে যখন অর্ধাঙ্গীর মন নাই ভরে,
পরকীয়ার বীজ বপন হয় গোপনে।
যে কখনো দেখেনি এমন স্বপনে,
আমার প্রিয়তমা এমনটা করতে পারে!
কে বোঝায় ওরে,
যে উজাড় করে নিঃসম্বল
সত্য মেনে নিতে পারে!

নিজের কিছু নেই।
নিজের যা কিছু
বেচা হয়ে গেছে।

ভালোবাসা চিরকাল নাই বাঁচে…

শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চিৎকার

মানুষের দিন কাটে খেটে।
কেউ কথা বলে বেশী,
কেউ বলে কম।
কে জানে ছায়া জীবন?
যারা জানে, তারা থামে।
কেউ তবুও
দৌড়ায় চারিদিকে,
হাতেলিতে জীবন নিয়ে…

বেঁচে থাকতে পৃথিবীতে
পাগল পড়ে থাকে
অলিতে, গলিতে।
কারে বলে সে আঘাতের কথা?
কে বোঝে বেদনার ব্যথা?
কে কান পেতে শোনে আর্তনাদ…

পড়াশোনায় ভালো হলেই
চাকরি নিশ্চিত—
গ্রামগঞ্জে এই গুঞ্জনই
করে কলরব।

প্রেম বাঁচে,
প্রাণে বাঁচে,
ভালোবাসা বাঁচে
বেচে নিজেকে…
খেটে খেটে মানুষ হারায়
সংসারের ঘানি টেনে।
দিন চলে যায়।

অতীতের প্রেম
এখন অগ্নিগর্ভ।
হৃদয় কবেই হয়েছে দগ্ধ।
একসময়
যারে না দেখে কাটতো না দিন,
এখন দু’চোখে বিষের সমান।

মানুষের ভালোলাগা পরিবর্তনশীল।
ভালোলাগা থেকে ভালোবাসায় আসা যায়,
সময় লাগে ঠিকই।
“তোমায় ছাড়া বাঁচবো না”—
তুমি বদলে যায়।

দিশেহারা মানুষ
শূন্য কন্ঠে
কোন সুর পায়?

অভিনেতা থেকে নেতা-নেত্রী হয়।
নেতা-নেত্রী সচরাচর
পর্দায় আসে না।
পর্দার আড়ালে এক বৃহৎ জগৎ…

কেউ বেঁচে থাকতে
বেচে দেয়,
কেউ বেচে বেচে
বাঁচে।

রাতের আঁধারে
বাড়ে
চিৎকার।

কে ডাকে কাকে?
যেথা অন্ধকার আঁধারে
নীরব
চেনে না
নিজেই নিজেরে…

উন্মোচন

হুজুকে বিয়ে

বছর বছরের প্রেম টেকে নাই, আর আমাদের ছয় মাস সম্পর্ক— পরিণতি বিয়ে। কথায় হয় না, সময়ের দীর্ঘতা কখনো প্রমাণ করে না প্রেমের গভীরতা। উড়তি যৌব...

শীর্ষপাঠ