শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চিৎকার

মানুষের দিন কাটে খেটে।
কেউ কথা বলে বেশী,
কেউ বলে কম।
কে জানে ছায়া জীবন?
যারা জানে, তারা থামে।
কেউ তবুও
দৌড়ায় চারিদিকে,
হাতেলিতে জীবন নিয়ে…

বেঁচে থাকতে পৃথিবীতে
পাগল পড়ে থাকে
অলিতে, গলিতে।
কারে বলে সে আঘাতের কথা?
কে বোঝে বেদনার ব্যথা?
কে কান পেতে শোনে আর্তনাদ…

পড়াশোনায় ভালো হলেই
চাকরি নিশ্চিত—
গ্রামগঞ্জে এই গুঞ্জনই
করে কলরব।

প্রেম বাঁচে,
প্রাণে বাঁচে,
ভালোবাসা বাঁচে
বেচে নিজেকে…
খেটে খেটে মানুষ হারায়
সংসারের ঘানি টেনে।
দিন চলে যায়।

অতীতের প্রেম
এখন অগ্নিগর্ভ।
হৃদয় কবেই হয়েছে দগ্ধ।
একসময়
যারে না দেখে কাটতো না দিন,
এখন দু’চোখে বিষের সমান।

মানুষের ভালোলাগা পরিবর্তনশীল।
ভালোলাগা থেকে ভালোবাসায় আসা যায়,
সময় লাগে ঠিকই।
“তোমায় ছাড়া বাঁচবো না”—
তুমি বদলে যায়।

দিশেহারা মানুষ
শূন্য কন্ঠে
কোন সুর পায়?

অভিনেতা থেকে নেতা-নেত্রী হয়।
নেতা-নেত্রী সচরাচর
পর্দায় আসে না।
পর্দার আড়ালে এক বৃহৎ জগৎ…

কেউ বেঁচে থাকতে
বেচে দেয়,
কেউ বেচে বেচে
বাঁচে।

রাতের আঁধারে
বাড়ে
চিৎকার।

কে ডাকে কাকে?
যেথা অন্ধকার আঁধারে
নীরব
চেনে না
নিজেই নিজেরে…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উন্মোচন

হুজুকে বিয়ে

বছর বছরের প্রেম টেকে নাই, আর আমাদের ছয় মাস সম্পর্ক— পরিণতি বিয়ে। কথায় হয় না, সময়ের দীর্ঘতা কখনো প্রমাণ করে না প্রেমের গভীরতা। উড়তি যৌব...

শীর্ষপাঠ