শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

ঋণ

ভ্রূণ যেদিন পূর্ণতা পায়
সম্পূর্ণরূপে প্রাণে,
প্রেম জোটে কখনো
কারো ত্রাণে।
দু’মুঠো খাই,
পরি শৌখিন কিছু
কারো দানে।
আমার তরণী নিমজ্জিত
ভারে…

কথার শূলিতে চড়ায় কেউ,
কেউ ইতরামি করে—
“শালার মুরোদ কী?
আমি ছাড়া জুটতো মেয়ে,
পেতো কি কখনো খেতে?
দু’টাকা কামায় আমার কৃপায়,
আমাকে ফুটোনি করে!”

ঋণ নামক ঝড়ে
উড়ে এসেছি আজ এত দূরে।
ঋণী যার কাছে,
চেয়ে পারি না মুখ ফেরাতে—
শব্দবাজি এখন ভীষণ বাজে…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উন্মোচন

হুজুকে বিয়ে

বছর বছরের প্রেম টেকে নাই, আর আমাদের ছয় মাস সম্পর্ক— পরিণতি বিয়ে। কথায় হয় না, সময়ের দীর্ঘতা কখনো প্রমাণ করে না প্রেমের গভীরতা। উড়তি যৌব...

শীর্ষপাঠ