মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

ভিক্ষে

ওরা শখ করে পাখি পুষে
পুষে পোষ্যও
ওরা ছড়ায় দানা
পেট পাথর হলে
শ্রেণী সংগ্রাম তবুও বিভৎস
কেউ পেলে পায়
কেউ ফেরে নিরাশায়
কেউ আবার খিদে মেটাতে
নিজেদেরই খায়
মনিবের ভালো লাগে
অভাবেই তো আনুগত্য শেখায়…

ছুটে চলেছি এদিকে ওদিকে
দানা যদি পাই
মনিবেরা সব এক জাতির
এক থালাতেই খায়
আমরাই শুধু পথভ্রষ্ট
পেটে দুটো দানা চাই
দেখছি মনিব অনেক
ওরা আমাদের পুষেছে শখে
শোক বুঝে নাই…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উন্মোচন

সেনোরিটা

আবার বছর পরে, পশু-পোষ্যের ভিড়ে, পর্ণমোচী গাছে গাছে, নতুন পাতা জুড়ে। গোপিনী গোপন, যত কিছু, দিয়েছি মুছে। হাত বাড়িয়ে রয়েছি, এখন সেনোরিটা’...

শীর্ষপাঠ