শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

যারা গেছে চিরতরে

ভোলা মন প্রত্যেকেরই
কেউ সময় নেয় স্বল্প
কেউ দীর্ঘবর্ষ

যারে আগলে বেঁচেছে 
মা-বাবা
কোল খালি হলে অসময়ে
বুক পুড়ে পাথর হয়
তবে পিতৃ-মাতৃহীন হলে
সন্তান মুক্ত হয়
জঞ্জির থেকে
কাঁধের বোঝা নামলে
যেমন তৃপ্তি শ্রমিকের

যারা যায়
যায় চিরতরে
মনে পড়ে ক্ষণিকের
ক’দিন
আবছা ছবি
অস্পষ্ট হতে হতে
হারিয়ে যায় নীরব-নীরবে…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উন্মোচন

সেনোরিটা

আবার বছর পরে, পশু-পোষ্যের ভিড়ে, পর্ণমোচী গাছে গাছে, নতুন পাতা জুড়ে। গোপিনী গোপন, যত কিছু, দিয়েছি মুছে। হাত বাড়িয়ে রয়েছি, এখন সেনোরিটা’...

শীর্ষপাঠ