বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শিকার

চারিদিকে বাঘের পায়ের ছাপ।
বন বিভাগ থেকে খবর—
একটি বাঘ ও বাঘিনী,
সঙ্গে শাবক,
প্রবেশ করেছে জঙ্গলে।

কারো বুকে ভয়,
কারো বুকে উচ্ছ্বাস।
লাখে লাখে মানুষ, পর্দা এড়িয়ে,
সচক্ষে বাঘ দেখতে
ছুটোছুটি শুরু করেছে।

হরিণদের ভীষণ ভয়—
সব মাংসাশী প্রাণী
একই জঙ্গলে!
কীভাবে বাঁচাবে তাঁরে
ও সন্তানেরে?
হয় বাঘ, না’হয় মানুষ—
পড়তে হবে দু’য়ের এক খপ্পরে।
প্রাণপণে ছুটোছুটি,
শিকারীরা ক্রমশ আসে এগিয়ে;
সারা জঙ্গল ঘেরাটোপে।
দুই পাশ দিয়ে দু’জন ছুটে আসে—
দুইয়ের থেকে রক্ষার উপায়
নেই…

হরিণেরা এখন আক্রান্ত,
ভয়ে
জঙ্গলজুড়ে যত প্রাণী।
বিশ্বাস এখন ঠুনকো বস্তু।
কেউ জানে না—
কে শিকারী,
কে হতে চলেছে শিকার।
ভয় তাই বুকে নিয়ে,
নিজেকে বাঁচাতে
প্রাণপণে
বাজি রাখে সন্তান…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উন্মোচন

বৈবাহিক সংলাপ

অর্ধশতকের অর্ধেক বসন্ত পার হয়ে গেছে, মুখে তার ছাপ ভাসমান। তবে আধার ভিন্ন কথা বলে— ওখানে আমি এখনও তরুণ। ছোটোবেলায় বলতো বাবা-মায়ে, “কয়েক ব...

শীর্ষপাঠ