বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রাজা রাণী বাদশা

রাজা-রাণীদের পাশা খেলায়,
আমোদ-প্রমোদে,
আমরাই হয়ে উঠি পাশা—
নর্তক-নর্তকী।
আমাদের কাতর অঙ্গ
অপেক্ষারত থাকে;
রাজাদের স্পর্শ-চাদর
যদি কখনো ঢাকে…

রাজা-রাণী বদলায়,
বংশানুক্রমিক,
কিংবা
নতুন রাজা
গড়ে আস্তানা
আক্রমণে।
আমরা থাকি এক,
যেমন থাকে স্তব্ধ
সাম্রাজ্য পড়ে…

আমরা অবোধ;
ভাই-ভাইয়ে বিরোধ,
প্রতিবেশী রাখে না যোগাযোগ।
কয়বার করেছিলাম
মোড়লের বিরুদ্ধে অভিযোগ—
ওই থেকে এমন।
সাম্রাজ্যবাদীরা গড়ে দেয় বিভাজন;
একে পারে না অপরকে সইতে।
চক্রান্ত চলে ভাইয়ে-ভাইতে,
ওদের শৌখিন সাম্রাজ্য গড়তে
আমরা মেরে চলি একে-অপরকে…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উন্মোচন

হুজুকে বিয়ে

বছর বছরের প্রেম টেকে নাই, আর আমাদের ছয় মাস সম্পর্ক— পরিণতি বিয়ে। কথায় হয় না, সময়ের দীর্ঘতা কখনো প্রমাণ করে না প্রেমের গভীরতা। উড়তি যৌব...

শীর্ষপাঠ