অচেনা ব্যবহার।
সংশয় হয়—
চোখ বুঝি হারাচ্ছে দৃষ্টি।
যদি তা না হয়,
তবে কেন মনে হয়—
অপরিচিত ব্যক্তি?
কোনঠাসা দেশ,
নেই কোনো বিদ্বেষ।
গড়তে ব্যস্ত প্রত্যেকে
স্বদেশ।
সন্ধি বাঁধে যে যার,
ডাক ওঠে
সম্মেলনের।
ব্রহ্মাণ্ডের প্রতিটি গ্রহ,
নক্ষত্র,
চেনে কক্ষপথ…
পুরোনো চাল ভাতে বাড়ে,
লিখন দেখেছি কত দেয়ালে।
তবু মানুষ নতুন কেনে,
নতুন ভীষণ কাছে টানে।
পুরোতন যা কিছু,
ক্ষয়ে যায়,
মরচে ধরে।
অতে আবার রঙ করে
এনেছি ফিরিয়ে।
এখন সব
নতুন লাগে…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন