সম্পর্কে জড়িয়েছি
আর্থিক প্রলোভনে।
সঙ্গম, সঙ্গতিহীন—
তবুও
নিষ্কল শরীরে
হতে হয়েছে কাত বারংবার।
নেশা ভীষণ বাজে,
যেমন টাকার শব্দ বাজে
কানের গোড়ালিতে।
ঘুম হয় না রাতে,
প্রতিবেশী কামরার
খাটের শব্দপাতে।
কখনো যদি প্রেমিক
দাবি নাই রাখে,
খেলতে হয় খেলনা নিয়ে—
ফিরে যাই শৈশবে,
মন-ভোলানিতে,
নিজ কবিরাজিতে;
জ্বর নাহি কমে...
আমার জুড়িরা বলত প্রায়ই—
“বড়ো মাছ ধরবি ধরলে;
প্রেম তো কানামাছি খেলা,
ওতে কখনো হারাবি না।”
ওরা প্রত্যেকেই বোঝে;
তাই তারা নিয়েছে খুঁজে—
চার দেয়ালে কার কত গল্প,
কার কত আলাপ-প্রলাপ।
টাকাওয়ালা লোকের
বয়স হয় না।
ওরা কিনে নেয় শরীর—
আমার মতো অপরূপা,
যারা
প্রতিনিয়ত বিক্রি হয়
চড়া দরে।
কারো খদ্দের এক,
কারো আবার
একাধিক ঘোরে।
লোকেরা তো জানে না সব;
জানে শুধু তাকে,
যে ধরা পড়ে...
আমার মস্ত বড়ো ভুল—
ভেঙেছে মাস্তুল।
বিশ্বাস করে ওরে,
প্রিয় সখারে,
নিজেকে বাঁচাতে সে
বলি দিল আমাকে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন