বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

শোক

সেদিন বহু জোরা-জুরির পর
তুমি এলে
রোদ্দুর দেখতে
এ উঠোনে
শোক ততদিনে উতরে গেছে
গর্ভ থেকে
এখন প্রায় বছর আট
ওর জন্ম শংসাপত্র
আমাদের দূরত্ববর্ষ
সে কথাই তো বলে…

পুরুষেরা যা পারে -
লাঙ্গল চষে
বীজ ছড়াতে
তারপর 
আর দায় রাখে না তারা
তাদের ইচ্ছে আকাশ সমান
যে বুকে ভাবতাম আমি সাহারা
সে ছিল তৃণহীন
জলদস্যুর ঘাঁটি…

যে ফুল ফুটেছে সদ্য
সে জানে না উদ্ভাবক
সে বোঝে না পরাগায়ন
সে অজ্ঞ
নিষিক্তকরণের বিষয়ে
তার প্রশ্নের উত্তরে
জবাব কী দিই…
হয়তো এখন ভুলছে ছলে
ছলে ভুলিয়ে রাখবো ক-দিন
শোকের চেয়ে কঠিন বুঝি
বিকল্প আর সুখ নাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উন্মোচন

হুজুকে বিয়ে

বছর বছরের প্রেম টেকে নাই, আর আমাদের ছয় মাস সম্পর্ক— পরিণতি বিয়ে। কথায় হয় না, সময়ের দীর্ঘতা কখনো প্রমাণ করে না প্রেমের গভীরতা। উড়তি যৌব...

শীর্ষপাঠ