শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

পঁচিশের মন্বন্তর

কেটেছে শৈশব 
ছলে
কেটেছে কৈশোর 
বাবার বেতের মারে
ক্ষুধার্ত যৌবন এখন
কাতর জ্বরে…

নাগালে না পাওয়া কত কিছু
তবু অভিমান নেই
ক্ষোভ নেই 
বলি বটে
তবে পুষেছি
চিত্ত বিদ্বেষ…
লোকালয়ে কেইবা কয়
ইচ্ছে কার না হয়
প্রেয়সীকে পত্নী রূপে দেখিবার
তবে ইচ্ছেরা ডানা মেলিবার
পূর্বেই
প্রণয়িনী ডানা মেলে
ভাঙ্গে
বাসরের প্রতিশ্রুতি 
ভাঙ্গে
বিশ্বাসের পাঁজর…

অর্ধ-শতক পেরিয়ে 
মুখ চেয়ে আছে
জনক-জননী
কয় না কিছু মুখে
তবুও তো সাধ জাগে
দেখিবে প্রতিষ্ঠিত সন্তান
কোলে-কাঁধে চড়িবে
পুত্র-সন্তান…

এখন খরা চারিদিকে
কোথাও আবার প্লাবন
কেউ পুড়ে যাচ্ছে আগুনে
কেউ আবার ভেসে যাচ্ছে
বন্যায়
বেঁচে থাকতে হয়ে আছি
পরিযায়ী পাখি…

এ বিশ্বে মানুষ প্রজাতি
সত্যি বৈচিত্র্যময়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উন্মোচন

সেনোরিটা

আবার বছর পরে, পশু-পোষ্যের ভিড়ে, পর্ণমোচী গাছে গাছে, নতুন পাতা জুড়ে। গোপিনী গোপন, যত কিছু, দিয়েছি মুছে। হাত বাড়িয়ে রয়েছি, এখন সেনোরিটা’...

শীর্ষপাঠ