শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

আবার প্রেম

হৃদয়ের অমোঘ আকর্ষণে
সেদিন ফিরলাম অতীতে
এর আগেও ফিরেছি
বহুবার
নিশিযাপনে…
বিচ্ছেদের দিন 
মাস গড়াতে গড়াতে
আজ কয়েক বছর প্রায়
যোগাযোগ করিনি কেউ
ইচ্ছে করেই
মাঝে মাঝে
টান বাড়ে আরো
সমুদ্রে বাড়ে জোয়ারের উচ্ছাস
চোখের পানি মুছে যায়
পড়ে থাকে লবণাক্ততা…

মনে পড়ে সেদিন
ফাল্গুনের রাত
বুকে সুনামির কোলাহল
ঘুমোতে পারছি না…
তখন তার চোখে আমার কোনো ছবি নেই
বুকে কোনো আঁচড় নেই
মস্তিষ্কের কোনো অংশই আমার দখলে নেই
দু’চোখে তখন স্বপ্নের সোহাগ
সোনার সংসার গড়ার লক্ষ্যে
তরীতে উঠিবে সোহাগিনী
প্রেম নামক চিতার ওপর
বসেছে আসর
সিঁদুরদান…

আমার দখলে কিছু নেই
ছিলও না কখনো
তবুও হৃদয় ভাবে
হারিয়েছি কিছু
হয়তো ঠিকানা 
নয়তো নিজেকে
হারিয়ে
আমি বেসাহারা…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উন্মোচন

সেনোরিটা

আবার বছর পরে, পশু-পোষ্যের ভিড়ে, পর্ণমোচী গাছে গাছে, নতুন পাতা জুড়ে। গোপিনী গোপন, যত কিছু, দিয়েছি মুছে। হাত বাড়িয়ে রয়েছি, এখন সেনোরিটা’...

শীর্ষপাঠ