মঙ্গলবার, ৩ মে, ২০২২

ক্ষত - এখনও দগদগে দগ্ধ

বারে বারে ফিরে যাই পিছনে…
বেহিসেবী, 
হিসেবের স্বচ্ছতা খুঁজি।
দত্তকে সন্তান মেলে ঠিকই,
স্নেহ মেলে কি!

প্রয়োজনে প্রিয়জনের আঁধার,
এ তত্ত্ব তো নতুন নয়।
তবুও গল্পে ভুলি,
সস্তার নায়ক হই…
বিবর্তনমুখী সভ্যতায়
আলোর আড়ালে যেভাবে অন্ধকার বাঁচে,
মুখোশের আড়ালেও বাঁচে সাচ্চা মুখ।
অনিচ্ছার আড়ালে বাঁচে এক ঝাঁক ইচ্ছে,
পশুর মতোই ক্ষুধার্ত-হিংস্রতায় কেটে গেছে জীবনের একংশ।

এক জাতি সাময়িক সাংগঠনিক অর্থে প্রতিবেশী,
চারাগাছ গাছ হতে যদ্দিন,
ক্ষততে প্রোথ্রম্বিন জোগাতে লাগে যদ্দিন,
মেঘলা আকাশে সূর্য ফুটতে লাগে যদ্দিন,
হাসিমুখ স্বার্থলিপ্ত…

আমরা মনোরঞ্জক,
তিতে মুখে মিষ্টি স্বাদ,
অসুখে মেডিসিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উন্মোচন

হুজুকে বিয়ে

বছর বছরের প্রেম টেকে নাই, আর আমাদের ছয় মাস সম্পর্ক— পরিণতি বিয়ে। কথায় হয় না, সময়ের দীর্ঘতা কখনো প্রমাণ করে না প্রেমের গভীরতা। উড়তি যৌব...

শীর্ষপাঠ